| ২৮ মার্চ ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2322 বার
আগামী পাঁচ বছরে জাপানের নির্মাণ শিল্প ৪০ হাজার পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আর তাদের সংগে কিভাবে ন্যায্য আচরণ করা যায়, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সেই জ্ঞান বা অনুধাবন নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে।
অবকাঠামো মন্ত্রণালয় নির্মাণ শিল্প সংশ্লিষ্ট ৭০টিরও বেশি গ্রুপের জন্য প্রথমবারের মত তথ্য প্রদান অধিবেশনের আয়োজন করেছে।
কর্মকর্তারা অংশগ্রহণকারী কোম্পানি প্রতিনিধিদের বলেন যে চাকুরীর চুক্তি সইয়ের আগে বিদেশী কর্মীদের নিজস্ব ভাষায় বেতন’সহ অন্যান্য প্রধান বিষয়গুলো তাদের কাছে ব্যাখ্যা করার বাধ্যবাধকতা কোম্পানিগুলোর রয়েছে।
তারা আরও বলেন, বিদেশি কর্মীদের অবশ্যই অন্ততপক্ষে জাপানি কর্মীদের সমান বেতন দিতে হবে এবং তাদের দক্ষতা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেতনও বাড়াতে হবে।
উল্লেখ্য, আরও বেশি বিদেশী কর্মীকে আকর্ষণের পাশাপাশি জাপানে তাদের নিয়োগ বৃদ্ধির প্রত্যাশায় আগামী মাস থেকে নতুন ধরণের ভিসা চালু করবে জাপান সরকার। কর্মকর্তারা অনুমান করছেন, ভিসা ব্যবস্থায় এই পরিবর্তনের কারণে আগামী পাঁচ বছর সময় জুড়ে অতিরিক্ত ৩ লক্ষ ৪৫ হাজার বিদেশি কর্মী জাপানে চাকুরী পাবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||