| ১২ জানুয়ারি ২০২৬ | ৯:৩২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 56 বার
জাপানের ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি’র ক্রমবর্ধমান সংখ্যক আইনপ্রণেতা, প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে চলতি মাসের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য সংসদের সাধারণ অধিবেশনের শুরুতে নিম্নকক্ষ ভেঙে দেবেন বলে ধারণা করছেন।
নিম্নকক্ষ ভেঙে দেয়ার সম্ভাব্য সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তাকাইচি বলেন, সরকারের আর্থিক নীতি এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি রোধে গৃহীত পদক্ষেপের প্রভাব জনগণের অনুভব করা গুরুত্বপূর্ণ।
তাকাইচি বলেন, সরকার বর্তমানে এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছে।
তিনজন স্বতন্ত্র আইনপ্রণেতা এলডিপিতে যোগদানের পর নিম্নকক্ষে তাকাইচি প্রশাসনের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে, উচ্চকক্ষে তারা এখনও সংখ্যালঘু।
ক্ষমতাসীন দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান ধারণা রয়েছে যে, ২৩শে জানুয়ারি সংসদের সাধারণ অধিবেশন শুরু হওয়ার কথা থাকাকালীন প্রধানমন্ত্রী নিম্নকক্ষ ভেঙে দিয়ে আকস্মিক নির্বাচনের আয়োজন করবেন। এরপর, সাধারণ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমভাগে অথবা মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||