• শিরোনাম

    জাপানের বিস্তীর্ণ এলাকা জীবনের ঝুঁকি বয়ে আনা তাপদাহে পুড়ছে

    | ০২ আগস্ট ২০২৫ | ৬:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 162 বার

    জাপানের বিস্তীর্ণ এলাকা জীবনের ঝুঁকি বয়ে আনা তাপদাহে পুড়ছে

    জাপানে টানা তৃতীয় দিনের মতো জীবনের ঝুঁকি বয়ে আনা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    তাপমাত্রার এই সীমা সর্বশেষ অতিক্রম করেছে পশ্চিমাঞ্চলীয় মিয়ে জেলার কুওয়ানা শহর, যেখানে শুক্রবার তাপমাত্রা ৪০.৪ ডিগ্রিতে পৌঁছেছে।

    আবহাওয়া কর্মকর্তারা বলছেন, একটি উচ্চচাপ বলয়ের কারণে বিস্তীর্ণ অঞ্চলে রৌদ্রোজ্জ্বল ও গরম আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

    কানতো এবং তোহোকু অঞ্চল একটি আসন্ন তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এর ব্যতিক্রম ছিল।

    আইচি জেলার তোইয়োতা শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গিফু জেলার মিনো এবং হিয়োগো জেলার নিশিওয়াকিতেও তাপমাত্রা ৩৯.৩ ডিগ্রিতে পৌঁছেছে।

    জাপানের মধ্যাঞ্চলীয় তোকাই থেকে পশ্চিমাঞ্চলের কিয়ুশু পর্যন্ত বিপজ্জনক মাত্রার তাপদাহ পরিলক্ষিত হয়েছে। জাপানের ৪৭টি জেলার মধ্যে ৩২টিতে হিটস্ট্রোকের সতর্কতা জারি করা হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক