• শিরোনাম

    টোকিও’তে নতুন বিদেশি কর্মী সংশ্লিষ্ট মানব সম্পদ বিষয়ক সেমিনার

    | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | ৮:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 2279 বার

    টোকিও’তে নতুন বিদেশি কর্মী সংশ্লিষ্ট মানব সম্পদ বিষয়ক সেমিনার

    বিদেশ থেকে আসা নতুন কর্মীদের স্বাগত জানাতে জাপানি কোম্পানিগুলো নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। একটি কর্মসংস্থান প্রতিষ্ঠান সোমবার টোকিও’তে বিভিন্ন কোম্পানির মানব সম্পদ বিভাগের কর্মীদের জন্য একটি সেমিনারের আয়োজন করে।

    জাপান আগামী এপ্রিল মাস থেকে নতুন ধরনের ভিসা প্রদান করবে যার ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে কারিগরি দক্ষতা সম্পন্ন বিদেশিরা দেশটিতে থাকার অনুমতি পাবেন। কর্মকর্তারা অনুমান করছেন, আগামী পাঁচ বছরে তিন লাখ ৪০ হাজার পর্যন্ত ব্যক্তি এই ভিসা ব্যবস্থার আওতায় জাপানে প্রবেশ করবেন।

    উৎপাদন, সেবা ও অন্যান্য খাতের প্রায় একশো ৩০ জন ব্যক্তি সেমিনারে অংশ নেন।

    এতে বক্তারা নতুন ভিসা ব্যবস্থাসহ নতুন কর্মীদের মানিয়ে নিতে সহায়তা করতে বিভিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন। এর মধ্যে মুসলিমদের উপযোগী হালাল খাবার সরবরাহকারী একটি কোম্পানিও রয়েছে।

    অংশগ্রহণকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে ব্যবসার জন্য সুযোগ হিসেবে দেখছেন। তবে বাকিরা বিভিন্ন সংস্কৃতিকে কিভাবে সামাল দেয়া যাবে সেটিসহ নানা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক