| ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ৯:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 184 বার
জাপানের হাই স্কুলের একদল শিক্ষার্থী ১ লক্ষ ১০ হাজারের বেশি স্বাক্ষর সম্বলিত পরমাণু অস্ত্র বিলুপ্তির আহ্বান জানানো একটি আবেদন জাতিসংঘে জমা দিয়েছে। “শান্তি দূত” হিসেবে কাজ করা শিক্ষার্থীরা নিয়মিতভাবে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয় ভ্রমণ করে।
হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী এবছর পালিত হওয়ায় জাপানের ৪৭টি জেলার মধ্যে ১৮টি থেকে ২৪ জন শিক্ষার্থী শহরটি ভ্রমণে গিয়েছিল।
মঙ্গলবার তারা জেনেভা কার্যালয়ে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক দপ্তরের প্রধান ক্যারোলিন মেলানি রেজিম্বালের সাথে সাক্ষাত করেছে।
শিক্ষার্থীরা আণবিক বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া লোকজনের ছবি দেখায় এবং যুদ্ধের পর এদের অনেকেই যে বৈষম্যের শিকার হয়েছেন, ইংরেজিতে সেই ব্যাখ্যা দেয়। রেজিম্বালকে তারা আরও বলেছে যে বার্ধক্যের কারণে প্রাণে বেঁচে যাওয়াদের কাছ থেকে সরাসরি তাদের বক্তব্য শোনা কঠিন হয়ে উঠছে।
রেজিম্বাল আণবিক বোমা হামলার স্মৃতি ভাগাভাগি করে নেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের বলেছেন। পরমাণু নিবারক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এর বিপরীতে আছে আস্থা তৈরির পদক্ষেপ। তিনি আরও বলেন, “বিশ্বাস গড়ে নেয়ার শ্রেষ্ঠ উপায় হল একে অপরের সাথে কথা বলতে পারা এবং এরকম সংলাপ চালিয়ে যাওয়া।”
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||