| ২২ জানুয়ারি ২০২০ | ৮:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1741 বার
গত সপ্তাহে জাপানে নতুন ধরণের একটি করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঘটনাটি নিশ্চিত হবার পর জাপান সরকার এটি মোকাবেলায় এক গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চীনের উহান থেকে ফিরে আসা এক ব্যক্তিকে দেশের এরকম প্রথম রোগী হিসেবে নিশ্চিত করা হয়।
প্রধানমন্ত্রী শিনযো আবে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে একটি বৈঠকে বসেন। মন্ত্রীরা এতে সম্মত হন যে জাপানে এই ভাইরাসের প্রবেশ প্রতিরোধে উচ্চ ঝুঁকির এলাকা থেকে আসা ব্যক্তিদের কোয়েরেন্টাইন কর্মকর্তারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখবেন।
যখন সন্দেহভাজন রোগীরা নিশ্চিত হবেন, তাদের কাছ থেকে সংগৃহীত সকল নমুনা ছোঁয়াচে রোগ বিষয়ক জাতীয় ইন্সটিটিউট পরীক্ষা করে দেখবে।
সরকার বলছে, তারা এই বিষয়ে অন্যান্য দেশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথেও সমন্বয় করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||