| ০৫ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2283 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, সরকারি পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা সুনিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ের একটি নতুন গ্রুপ শ্রম সংক্রান্ত ত্রুটিপূর্ণ জরিপ পরিচালনা নিয়ে সমস্যাটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে।
সোমবার আবে সংসদের নিম্নকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় একথা জানান।
জরিপ পরিচালনার সময় অনুপযুক্ত পদ্ধতি অনুসরণ করার জন্য শ্রম মন্ত্রণালয় তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে।
ক্ষমতাসীন লিবারাল ডেমক্রটিক পার্টির একজন সদস্য পরিসংখ্যান সংকলনের দায়িত্বে থাকা দপ্তরের কর্মীদের প্রসঙ্গে একটি প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, এই দপ্তরে পর্যাপ্ত কর্মী দরকার এবং উপাত্তের মান বজায় রাখা সুনিশ্চিত করতে কর্মীদের মাঝে মাঝে প্রশিক্ষণ দেওয়াও প্রয়োজন।
এ ধরনের কাজের জন্য অন্যান্য দেশে পর্যাপ্ত কর্মী নিয়োগ করা হয় ব’লে উল্লেখ ক’রে তিনি জাপানেও তা করা হয় কি না জানতে চান।
তিনি প্রধানমন্ত্রী আবে’র কাছে প্রশ্ন রাখেন, উপাত্ত সংগ্রহের ক্ষমতা ও মান উন্নয়নে অগ্রসর প্রযুক্তি ব্যবহার এবং কর্মী সংখ্যা বৃদ্ধি ও তাদের উপযুক্ত প্রশিক্ষণ দানের ইচ্ছা সরকারের আছে কি না।
উত্তরে আবে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সরকারি দপ্তরের সংকলিত পরিসংখ্যান খুঁটিয়ে বিশ্লেষণ করার জন্য একটি কর্মকর্তা পর্যায়ের গ্রুপ গঠন করেছে যে গ্রুপের সদস্যরা জরিপের পদ্ধতি এবং উপাত্তের নমুনা যথোপযুক্ত কি না পরীক্ষা ক’রে দেখবেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে অনুরূপ সমস্যা’র অবতারণা প্রতিহত করা এবং সরকারি উপাত্তের মান উন্নত ক’রে তোলা।
আবে জোর দিয়ে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও এজেন্সি দ্বারা প্রণীত পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||