| ০৮ জানুয়ারি ২০২০ | ১১:২৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 1782 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ইরাকে মার্কিন বাহিনীর উপর ইরানের হামলা চালানোর পর জরুরী অবস্থার প্রস্তুতি নিয়ে রাখায় সম্ভাব্য সবরকম পদক্ষেপ গ্রহণের নির্দেশ সরকারি কর্মকর্তাদের দিয়েছেন।
জাপান সরকার আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী আবে, উপ প্রধানমন্ত্রী তারো আসো, চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা, প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো এবং পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বৈঠকে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট মন্ত্রীদের আবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, জনগণকে দ্রুত সঠিক তথ্য জানানো এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জাপানি নাগরিকদের রক্ষায় যথাসাধ্য চেষ্টা চালাতে বলেছেন।
একই সাথে তিনি তাদের সম্ভাব্য সবরকম কূটনৈতিক প্রচেষ্টার পথে অন্যান্য দেশের সাথে কাজ করে যেতে বলেছেন।
জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা সাংবাদিকদের বলেছেন তথ্য সংগ্রহ করতে সরকার অন্যান্য দেশের সাথে কাজ করবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে নিতে যথাসাধ্য চেষ্টা চালাবে।
তিনি উল্লেখ করেছেন উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে সকল পক্ষের প্রতি জাপান আহ্বান জানাচ্ছে। তিনি বলেন আন্তর্জাতিক সমাজের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা জাপান অব্যাহত রাখবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||