| ০৫ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:২২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2294 বার
জাপানের ট্রাভেল এজেন্সিগুলো, আসন্ন ১০ দিনের বসন্তকালীন ছুটির প্যাকেজ ট্যুরগুলো দ্রুত বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে।
দেশের অন্যতম প্রধান ট্রাভেল এজেন্সি, চলতি বছরের আসন্ন দীর্ঘ ছুটিতে বিদেশের প্যাকেজ ট্যুরগুলো সংরক্ষণের সংখ্যা গতবছরের চেয়ে ৩ গুণের বেশী এবং ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ট্যুর প্যাকেজগুলো পুরোপুরি সংরক্ষণ করা হয়ে গেছে বলে জানায়।
অপর একটি ট্রাভেল এজেন্সির জন সংযোগ কর্মকর্তা, অল্প সময়ের মধ্যে এত বেশী সংরক্ষণের ঘটনা এর আগে কখনো প্রত্যক্ষ করেননি বলে উল্লেখ করেন।
চলতি বছর জাপানে, সম্রাট আকিহিতো থেকে বর্তমান যুবরাজ নারুহিতোর স্থলাভিষিক্ত হওয়া প্রত্যক্ষ করা হবে।
ইতোমধ্যে, রাজকীয় অনুষ্ঠান উপলক্ষে জাতীয় ছুটির দিন যোগ করা হয়েছে। এর ফলস্বরূপ, বসন্তকালীন ছুটির মৌসুম ২৭শে এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত পরপর ১০ দিন চলবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||