| ০৩ আগস্ট ২০২৫ | ৪:০৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 210 বার
রবিবার জাপানের বেশিরভাগ অংশই আরও একটি বিপজ্জনক তাপদাহের মুখোমুখি হচ্ছে।
জাপান আবহাওয়া এজেন্সি জানাচ্ছে যে একটি উচ্চচাপ বলয় দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে, যা রৌদ্রোজ্জ্বল এবং গরম আবহাওয়া বয়ে আনবে। সকাল ১১টা নাগাদ, টোকিওর উত্তরে অবস্থিত গুনমা জেলার কিরিয়ু শহর এবং অন্যান্য কিছু এলাকায় তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
নাগোয়া ও ইয়ামাগুচিতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের ৪৭টি জেলার মধ্যে ৩৮টিতে হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে।
মানুষকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে শীতল থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে পানি এবং লবণ গ্রহণ করার এবং বাইরে কাজ করার সময় ঘন ঘন বিশ্রাম নেয়ার পরামর্শও দেয়া হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||