• শিরোনাম

    জাপানের নতুন সিডিপি-কোমেইতো জোটের রাজনৈতিক দলের নাম ঘোষণা

    | ১৯ জানুয়ারি ২০২৬ | ৯:১৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 99 বার

    জাপানের নতুন সিডিপি-কোমেইতো জোটের রাজনৈতিক দলের নাম ঘোষণা

    জাপানে আগামী মাসে প্রত্যাশিত আগাম নির্বাচনের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। সম্প্রতি দুটি বিরোধী দল জোটবদ্ধ হয়ে তাদের নতুন দলের নাম উন্মোচন করেছে।

    প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে’র ভাষ্যমতে, তিনি আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের সময় নিম্নকক্ষ ভেঙে দেয়ার পরিকল্পনা করছেন। ক্ষমতাসীন জোটের সদস্যরা, ২৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে এই ধারণা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। ভোটগ্রহণ সম্ভবত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

    জাপানের বৃহত্তম বিরোধী দল, সাংবিধানিক গণতান্ত্রিক দল এবং কোমেইতো শুক্রবার একটি সংবাদ সম্মেলন করে। তারা জানায় যে, তাদের নতুন সম্মিলিত নিম্নকক্ষ দলের নাম হচ্ছে “সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স ” বা মধ্যপন্থী সংস্কার জোট।

    সাংবিধানিক গণতান্ত্রিক দলের প্রেসিডেন্ট নোদা ইয়োশিহিকো বলেন যে, “কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে আমরা জনগণকে সর্বাগ্রে রাখার দৃষ্টিকোণ থেকে এবং ডান বা বাম দিকে ঝুঁকে না পড়ার মৌলিক অবস্থান থেকে বাস্তবসম্মত নীতি গ্রহণ করব। আমরা সতর্ক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে সচেষ্ট থাকব।”

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক