| ১৪ ডিসেম্বর ২০২৫ | ৫:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 72 বার
চীনা সামরিক বিমানের সাম্প্রতিক রাডার সম্পর্কিত ঘটনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান।
৬ই ডিসেম্বর, দক্ষিণ-পশ্চিম জাপানের ওকিনাওয়া জেলার আন্তর্জাতিক জলসীমার উপর জাপানের বিমান আত্মরক্ষা বাহিনীর বিমানের দিকে অন্তত একটি চীনা যুদ্ধবিমান কিছুক্ষণ পর পর রাডার তাক করে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইযুমি শিনজিরো এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জাপান সময় শুক্রবার প্রায় ৪০ মিনিট ধরে টেলিফোনে এই ঘটনা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
কোইযুমি বলেন, জাপান সারা দেশে কঠোরভাবে টহল ও নজরদারি চালিয়ে যাবে এবং যেকোনো পরিস্থিতির সাপেক্ষে শান্তভাবে ও দৃঢ়তার সাথে সাড়া দেবে।
দুই প্রধান এ বিষয়ে একমত হয়েছেন যে চীনের এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক নয়। তারা এ বিষয়েও সম্মত হয়েছেন যে জাপান ও যুক্তরাষ্ট্র একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখবে ও সমন্বয় সাধন করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||