| ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:৩৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 2257 বার
জাপানের পরিবহন মন্ত্রণালয় বলছে, আগামী মাসে টোকিও’র একটি ব্যস্ত পাতালরেল স্টেশনে পরীক্ষামূলকভাবে দেহ-তল্লাশির কয়েকটি স্ক্যানার ব্যবহার করা হবে। যাত্রীদের জামার ভেতরে লুকিয়ে পরিবহণ করা বিপদজনক বস্তু সনাক্ত করবে এই স্ক্যানার।
মার্চ মাসের ৪ তারিখ টোকিও মেট্রোর কাসুমিগাসেকি স্টেশনে ৪ দিনের এই পরীক্ষামূলক কর্মসূচি শুরু হবে।
মূলত, বিমান বন্দরে চালানো শারীরিক তল্লাশি যাত্রীদের কোন ব্যাঘাত না ঘটিয়েই ট্রেন স্টেশনগুলোতেও কার্যকর করা যায় কিনা, এই পরীক্ষার মাধ্যমে সেটি যাচাই করে দেখার প্রত্যাশা করছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, গতবছর একটি দ্রুতগতির শিনকানসেন ট্রেনে এক ছুরি হামলার প্রেক্ষাপটে রেল পরিবহনে মন্ত্রণালয় কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার-করণের উপায় গবেষণার অংশ হিসেবে এই পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||