• শিরোনাম

    জাপানে ১ লক্ষ শিক্ষার্থী ও কর্মী প্রেরণের লক্ষ্য বাস্তবায়নে AJLIB-এর ঐতিহাসিক উদ্যোগ

    | ৩০ ডিসেম্বর ২০২৫ | ৬:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে 77 বার

    জাপানে ১ লক্ষ শিক্ষার্থী ও কর্মী প্রেরণের লক্ষ্য বাস্তবায়নে AJLIB-এর ঐতিহাসিক উদ্যোগ

    ২৯ ডিসেম্বর ২০২৫: জাপানে এক লক্ষ শিক্ষার্থী ও দক্ষ কর্মী প্রেরণের জাতীয় লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে Association of Japanese Language Institutes in Bangladesh (AJLIB)-এর উদ্যোগে জাপানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মো. দাউদ আলীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় বাংলাদেশ–জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে জাপানি ভাষা শিক্ষা সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ রপ্তানি এবং শিক্ষার্থী ও কর্মসংস্থানের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জাপানে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীর সংখ্যা বাড়াতে প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    সভায় সভাপতিত্ব করেন AJLIB-এর নবনির্বাচিত সভাপতি মো. ওয়াকিল আহমেদ এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন,
    “এক লক্ষ কেন—বাংলাদেশ থেকে জাপানে লক্ষ লক্ষ শিক্ষার্থী ও কর্মী পাঠানো সম্ভব। এর জন্য প্রয়োজন উপযুক্ত দক্ষতা, ভাষাগত যোগ্যতা ও সঠিক প্রস্তুতি।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিএম (BCCM)-এর সভাপতি জনাব আতিকুর রহমান। এছাড়াও AJLIB-এর এক্সিকিউটিভ সদস্যবৃন্দসহ জাপানমুখী শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

    দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষা প্রদানকারী প্রায় ১২০টি প্রতিষ্ঠান এই মতবিনিময় সভায় অংশ নেয়—যা বাংলাদেশ থেকে জাপানে মানবসম্পদ প্রেরণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ও আশাব্যঞ্জক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    AJLIB বিশ্বাস করে, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এই উদ্যোগ বাংলাদেশ–জাপানের শিক্ষা ও মানবসম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং জাপানে শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরি করবে। AJLIB দীর্ঘদিন ধরে জাপানমুখী মানবসম্পদ উন্নয়ন ও প্রেরণে একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক