• শিরোনাম

    সম্পর্ক জোরদারের অঙ্গীকার চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর

    | ১৬ এপ্রিল ২০১৯ | ১:৩১ অপরাহ্ণ | পড়া হয়েছে 2043 বার

    সম্পর্ক জোরদারের অঙ্গীকার চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর

    জাপানের পররাষ্ট্র মন্ত্রী তারো কোনো এবং তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন। তারা সোমবার বেইজিং’এ বৈঠক করেন।

    বৈঠকের শুরুতে ওয়াং বলেন, সম্পর্ক উন্নয়নের জন্য দুই দেশের মধ্যকার সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে হবে। তিনি এই সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। কোনো বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চলতি বছর হবে একটি গুরুত্বপূর্ণ বছর।

    তাদের মধ্যকার আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে যে মন্ত্রীদ্বয় গ্রুপ অব ২০ শীর্ষ সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপং’এর জাপান সফরের জন্য পুরোদমে প্রস্ততি গ্রহণ শুরু করতে সম্মত হয়েছেন।

    এও ধারণা করা হচ্ছে যে কোনো সেনকাকু দ্বীপমালা এবং পূর্ব চীন সাগরে প্রাকৃতিক গ্যাস সংশ্লিষ্ট বিষয় নিয়ে জাপানের নিরাপত্তা উদ্বেগের কথা চীনা পররাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছেন।

    সেনকাকু দ্বীপমালা জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে চীন ও তাইওয়ান এই দ্বীপমালার মালিকানা দাবি করে থাকে। জাপান সরকার এটা মনে করে যে ইতিহাস এবং আন্তর্জাতিক আইনের দিক দিয়ে এই দ্বীপমালা জাপানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তারা বলে এগুলোর সার্বভৌমত্ব নিয়ে সমাধানের কোন বিষয় নেই।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক