| ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 5 বার
বৃহস্পতিবার নির্ধারিত মন্ত্রিসভা রদবদলের আগে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে বুধবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির নতুন নির্বাহী পরিষদের নাম ঘোষণা করেছেন।
বুধবার সকালে টোকিওতে দলীয় সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের বিশেষ এক অতিরিক্ত সভায় নতুন নেতৃত্বের পদগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সহ-সভাপতি আসো তারো, মহাসচিব সুযুকি শুনইচি, নীতি গবেষণা পরিষদের সভাপতি কোবাইয়াশি তাকাইয়ুকি এবং নির্বাচন কৌশল কমিটির সভাপতি নিশিমুরা ইয়াসুতোশি সকলেই নিজ নিজ পদে বহাল রয়েছেন।
সংসদ বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা কাজিইয়ামা হিরোশিকে সাধারণ পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
প্রাক্তন ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি মুরাই হিদেকি সংসদ বিষয়ক কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন।
নির্বাহী ভারপ্রাপ্ত মহাসচিব হাগিউদা কোইচি, দলীয় সংগঠন ও প্রচার সদর দপ্তরের চেয়ারপার্সন মাৎসুনো হিরোকাযু এবং জনসংযোগ সদর দপ্তরের চেয়ারপার্সন সুযুকি তাকাকো’ও নিজ নিজ পদে বহাল রয়েছেন।
তাকাইচি বলেন এমন একটি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য তিনি ধরে নিয়েছেন, দল ও সরকার উভয়ের শক্তিকে পুরোপুরি কাজে লাগিয়ে তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুত মূল নীতিগত পরিবর্তনগুলো যা অর্জন করতে