• শিরোনাম

    মন্ত্রিসভার রদবদলে তাকাইচি গুরুত্বপূর্ণ পদের মন্ত্রীদের বহাল রেখেছেন

    | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৯:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 6 বার

    মন্ত্রিসভার রদবদলে তাকাইচি গুরুত্বপূর্ণ পদের মন্ত্রীদের বহাল রেখেছেন

    জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে তার মন্ত্রিসভার রদবদল করেছেন। কয়েকটি গুরুত্বপূর্ণ পদের মন্ত্রীদের স্বপদেই বহাল রেখেছেন তিনি।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু বৃহস্পতিবার বিকেলে নতুন মন্ত্রিসভার তালিকা উন্মোচন করেন।

    তাকাইচি মন্ত্রিসভার ১৮ জন সদস্যের মধ্যে কিহারা-সহ আটজন সদস্য নিজ নিজ পদে বহাল থাকবেন। অর্থমন্ত্রী কাতাইয়ামা সাৎসুকি, পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এবং প্রতিরক্ষামন্ত্রী কোইযুমি শিনজিরোও তাদের নিজ নিজ পদে দায়িত্ব পালন করে যাবেন।

    তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোটসঙ্গী দল থেকেও একজন সদস্যকে নিয়োগ দিয়েছেন। জাপান ইনোভেশন পার্টির প্রাক্তন মহাসচিব নাকাৎসুকা হিরোশিকে সরকারি নিয়মকানুন সংস্কার ও সংশ্লিষ্ট নীতিমালার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক