| ১৩ আগস্ট ২০২৫ | ৪:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 189 বার
সারা জাপান জুড়ে তীব্র বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকতে কর্তৃপক্ষসমূহ জনগণকে সতর্ক করে দিয়েছে। মুষলধারে বৃষ্টিপাত ইতোমধ্যেই কিয়ুশুতে আঘাত হানায় অন্তত একজনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া সংস্থার কর্মকর্তারা বলছেন, বুধবার পর্যন্ত পশ্চিম থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। তারা বলছেন, উত্তর কিয়ুশুর পাশাপাশি চুগোকু এবং হোকুরিকু অঞ্চলে ভূমিধসের মতো দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
শুক্রবার থেকে কাগোশিমা, ফুকুওকা, কুমামোতোসহ অন্যান্য জেলায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। কিছু কিছু এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
কাগোশিমার আইরা শহরে কাদা ধসের ফলে একটি বাড়ি ধসে পড়লে একজনের মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানাচ্ছে, কাগোশিমা, ফুকুওকা এবং কুমামোতো জেলায় ৬৮০ টিরও বেশি বাড়ি প্লাবিত হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||