• শিরোনাম

    জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারে ধারাবাহিক অগ্রগতির আহ্বান

    | ১৩ জানুয়ারি ২০২৬ | ৯:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 112 বার

    জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারে ধারাবাহিক অগ্রগতির আহ্বান

    জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু রবিবার পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সাথে দেখা করেছেন। মোতেগি ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি জাপানের সমর্থন ব্যক্ত করেন, একই সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারে অবিচল অগ্রগতির আহ্বান জানান।

    ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে মুস্তাফার সাথে আলোচনার জন্য মোতেগি পশ্চিম তীরের রামাল্লাহ পরিদর্শন করেন।

    মোতেগি ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানকে সমর্থন করে জাপানের অবস্থান ব্যাখ্যা করেন, ইসরায়েল এবং ভবিষ্যতের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র শান্তি ও নিরাপত্তার সাথে পাশাপাশি যেখানে সহাবস্থান করবে।

    তিনি আরও বলেন, গাজা উপত্যকার পুনর্গঠন এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে জাপান সমর্থন অব্যাহত রাখবে।

    মুস্তাফা, মোতেগিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের বর্তমান অবস্থা ব্যাখ্যা করেন। জবাবে মোতেগি বলেন তিনি আশা করেন যে প্রচেষ্টাটি ধারাবাহিকভাবে এগিয়ে যাবে এবং জাপান এই অগ্রগতি পর্যবেক্ষণে সহযোগিতা করতে প্রস্তুত।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক