• শিরোনাম

    অবৈধভাবে মজুরি কর্তনের জন্য মিয়ানমারের এক নারীকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ জাপানের আদালতের

    | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 4 বার

    অবৈধভাবে মজুরি কর্তনের জন্য মিয়ানমারের এক নারীকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ জাপানের আদালতের

    মিয়ানমারের এক নারীকে প্রায় ১ মিলিয়ন ইয়েন বা প্রায় ৬,৫০০ ডলার পরিশোধ করার জন্য টোকিওর একটি নুডল দোকানের পরিচালনা কোম্পানিকে নির্দেশ দিয়েছে জাপানের একটি আদালত। ওই নারী অভিযোগ করেছিলেন যে, কোম্পানিটি তার বেতন থেকে অবৈধভাবে অর্থ কেটে নিয়েছিল।

    টোকিও জেলা আদালত শুক্রবার এই রায় দিয়েছে।

    অভিযোগপত্র ও অন্যান্য নথিপত্রে বলা হয়েছে, ৩০ বছর বয়সী মিয়ানমারের ওই নাগরিক গত বছরের জানুয়ারিতে ‘বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মী ব্যবস্থা’র অধীনে জাপানে এসেছিলেন। এই ব্যবস্থার আওতায় সনদপ্রাপ্ত দক্ষ বিদেশি নাগরিকদের গ্রহণ করা হয়। তিনি মিৎসুইয়াদো সেইমেন’এর একটি দোকানে কাজ শুরু করেন।

    তিনি গত বছরের ফেব্রুয়ারি মাসে ১৫০ ঘণ্টারও বেশি সময় কাজ করেন। তিনি অভিযোগ করেন যে, তিনি অগ্রিম অর্থ প্রদানে সম্মত না হওয়া সত্ত্বেও পরিচালনা কোম্পানি তার মজুরি থেকে কোম্পানির আবাসন ফি’সহ বিভিন্ন খরচের জন্য টাকা কেটে নেয়। এরফলে, তার প্রথমবারের বেতন শূন্য ইয়েনে নেমে আসে। তিনি বকেয়া মজুরি এবং মানসিক কষ্টের জন্য ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক