| ০৬ মার্চ ২০১৯ | ১০:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2130 বার
জাপানি নাগরিক অপহরণ সমস্যা সমাধানে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে একটি শীর্ষ বৈঠকের জন্য প্রস্তুত থাকার আগ্রহ দেখিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে। উত্তর কোরীয় নেতার সংগে সরাসরি কথা বলতে রাজী আছেন কিনা, জাপানের সংসদের উচ্চ-কক্ষের একটি কমিটি অধিবেশনে সরকার দলীয় একজন সদস্যের এরকম প্রশ্নের জবাবে আবে এ মন্তব্য করেন। আবে বলেন, উত্তর কোরিয়ায় অপহৃত জাপানি নাগরিকের বিষয়টি একটি দ্বি-পক্ষীয় সমস্যা হওয়ায় দু’দেশের মধ্যে আলোচনা ছাড়া এই সমস্যাটির কোন সমাধান হবে না। আবে উল্লেখ করেন, জাপান এবং উত্তর কোরিয়ার নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সংলাপের সংগে এই বিষয়টি যুক্ত বলে তিনি মনে করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||