| ২৫ আগস্ট ২০২৫ | ৮:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 155 বার
জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা, তাদের দুই দেশের মধ্যে স্থিতিশীল এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছেন।
গতকাল শনিবার, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ই জে-মিয়োং টোকিওতে প্রায় দুই ঘন্টা ধরে বৈঠক করেছেন। চলতি বছর জুন মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রথমবারের মতো ই জাপান সফর করছেন।
দুই নেতা নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের সাথে মিলে তাদের দেশ উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ অর্জনের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ক্রমাগত হ্রাস পাওয়া জন্মহার এবং দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থার মতো অভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পরামর্শের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করতেও তারা সম্মত হয়েছেন।
ঐতিহাসিক বিষয়গুলোর ক্ষেত্রে ইশিবা ব্যাখ্যা করে বলেন যে, তিনি মূলত পূর্ববর্তী মন্ত্রিসভার অবস্থান বজায় রেখে চলেছেন।
জাপানের কিছু সামুদ্রিক পণ্যের উপর দক্ষিণ কোরিয়া আরোপিত আমদানি নিষেধাজ্ঞার বিষয়টিও ইশিবা উল্লেখ করেন। তিনি বৈজ্ঞানিক ভিত্তিতে সউলের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০১১ সালে জাপানের ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার পর এই নিষেধাজ্ঞাগুলো কার্যকর করা হয়েছিল।
আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইশিবা বলেন, জাপান-দক্ষিণ কোরিয়া সম্পর্ক নতুন শক্তি অর্জন করবে এবং আরও বিকশিত হবে বলে তার প্রত্যাশা। তিনি বলেন যে, বিশেষ করে এধরনের কঠিন সময়ে দুই দেশের সরকার এবং জনগণ একসাথে হাত মিলিয়ে একটি উন্নত ভবিষ্যতের উদ্দেশ্যে সম্মুখপানে যেন অগ্রসর হয়, তা তিনি দেখতে চান।
শীর্ষ সম্মেলনের ফলাফল সম্পর্কে দুই দেশের সরকার একটি যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭ বছরের মধ্যে এই প্রথম এধরণের নথি প্রকাশ করা হলো।
জাপানের সরকারি কর্মকর্তারা বলছেন যে, দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলো কমে গিয়ে স্থিতিশীল এক সম্পর্ক যে তৈরি হয়েছে, এটি তারই প্রমাণ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||