| ১২ আগস্ট ২০২৫ | ৫:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 190 বার
একটি জরিপে দেখা গেছে যে জাপানের অর্ধেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই অর্থবছরে নতুন ভর্তির সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে কম হয়েছে। জাপানে ১৮ বছর বয়সীদের জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে।
জাপানের বেসরকারি বিদ্যালয়ের জন্য প্রচার ও পারস্পরিক সহায়তা কর্পোরেশন জানিয়েছে যে জাপানের ৫৯৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩১৬টি, বা মোট বিশ্ববিদ্যালয়ের ৫৩.২ শতাংশ ক্ষেত্রে, ২০২৫ অর্থবছরে তাদের ভর্তি কোটার চেয়ে কম সংখ্যক নতুন শিক্ষার্থী ছিল। এই নিয়ে টানা তিন বছর এধরনের পতন লক্ষ্য করা গেল।
টোকিও, ওসাকা এবং ফুকুওকার মতো শহুরে এলাকার বিশ্ববিদ্যালয়গুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে। কিন্তু অনেক পৌরসভাতে শিক্ষার্থীর সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে কম হতে দেখা যাচ্ছে।
কিছু বিশ্ববিদ্যালয় ২০২৬ অর্থবছর থেকে শুরু করে শিক্ষার্থী নিয়োগ বন্ধ করবে এবং বিদ্যালয় বন্ধ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।
এই অর্থবছরে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে মোট ভর্তির কোটা ছিল ৫ লাখ ২ হাজার ৭৫৫, যা হলো ২০২৪ অর্থবছরের তুলনায় ১,১১৪টি কম এবং ২২ বছরের মধ্যে প্রথম হ্রাস।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||