এইচ এম দুলাল | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2177 বার
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমান, চীনের বেল্ট এণ্ড রোড উদ্যোগসহ দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন। যুবরাজ, এশিয়ার তিনটি দেশ সফরে গিয়ে গত বৃহস্পতিবার থেকে চীনে অবস্থান করছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায় যে, গতকাল অনুষ্ঠিত বৈঠকে শি চীন সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনধরনের হস্তক্ষেপের বিরোধিতা করে বলে যুবরাজকে অবহিত করেন।
শি, সাংবাদিক জামাল খাসোগির হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বিশ্বব্যাপী সমালোচনার মুখে থাকা যুবরাজের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
চীনের প্রেসিডেন্ট, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে এবং তেলের উপর নির্ভরশীলতার সমাপ্তি টানতে সৌদি আরবের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনায় সহযোগিতা করার ইচ্ছা ব্যক্ত করেন।
উত্তরে যুবরাজ, বেল্ট এণ্ড রোড উদ্যোগে সহায়তার পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার ইচ্ছা ব্যক্ত করেন বলে জানা গেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||