| ১৪ মে ২০১৯ | ৭:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 1530 বার
জাপানের পররাষ্ট্র মন্ত্রী তারো কোনো বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সৃষ্টিকারী পারস্য উপসাগরে ক্রমশ বৃদ্ধি পাওয়া উত্তেজনা সামাল দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করবে।
ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি পরমাণু শক্তি চালিত বিমানবাহী যুদ্ধ জাহাজ উপসাগরে পাঠিয়েছে।
কোনো আজ সাংবাদিকদের বলেছেন যে জাপানের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর অদূরের অবস্থা অত্যন্ত মারাত্মক।
তিনি আরও বলেন যে যদি ঐ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে, তা নিয়ে জাপান সরকার গভীরভাবে চিন্তা করে দেখবে।
তিনি বলেন, জাপান এবং বৈশ্বিক অর্থনীতির উপর সরাসরি প্রভাব এড়াতে প্রণালীর সম্ভাব্য বন্ধ হওয়া রোধে পদক্ষেপ নেয়া জরুরি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||