| ০৭ মে ২০২১ | ৮:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 246 বার
জাপান সরকার শুক্রবার বর্তমানে টোকিও, ওসাকা, হিয়োগো এবং কিয়োতো জেলায় বলবৎ থাকা কোভিড-১৯ জরুরি অবস্থা মে মাসের শেষ নাগাদ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। সরকার আইচি ও ফুকুওকা জেলাকেও বুধবার থেকে এই জরুরি অবস্থার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও, সরকার সাইতামা, চিবা, কানাগাওয়া, এহিমে এবং ওকিনাওয়া জেলার উপর জারি থাকা জরুরি অবস্থার থেকে খানিকটা হালকা পর্যায়ের কঠোরতর ভাইরাস রোধী পদক্ষেপ মে মাসের শেষ নাগাদ সম্প্রসারণেরও সিদ্ধান্ত নেয়। হোক্কাইদো, গিফু এবং মিয়ে জেলাকে এই কঠোরতর ভাইরাস রোধী পদক্ষেপ আরোপিত এলাকার মধ্যে যুক্ত করা হবে।
করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকা মিইয়াগি জেলাকে এর থেকে অব্যাহতি দেয়া হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||