| ১০ মে ২০২১ | ১:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 191 বার
টোকিও মহানগর সরকার বলছে, তারা আজ রবিবার করোনাভাইরাসের ১ হাজার ৩২টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে।
এর মাধ্যমে টানা দ্বিতীয় দিনের মত জাপানের রাজধানীতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা ১ হাজার অতিক্রম করল। এপ্রিলের ২৫ তারিখে চলমান জরুরি অবস্থা কার্যকর হওয়ার পরে কোন রবিবারে এবারই প্রথম এই সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে।
আজ পর্যন্ত সাতদিনে দৈনিক গড় হচ্ছে ৭৯৮.৪, যা এক সপ্তাহ আগের গড়ের ৯৫.৮ শতাংশ।
টোকিওর কর্মকর্তারা বলছেন, ৭৩ ব্যক্তির অবস্থা এখন গুরুতর, যা গতকাল শনিবারের চাইতে ২ জন বেশি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||