| ১২ মে ২০২১ | ৩:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে 236 বার
জাপানের একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি জানিয়েছে, জাপানে চালানো একটি ক্লিনিকাল পরীক্ষায় মডার্নার করোনাভাইরাস টিকাটিকে নিরাপদ এবং কার্যকর বলে দেখা গেছে।
তাকেদা ফার্মাসিউটকাল গত জানুয়ারিতে ২০ বা তদুর্ধ্ব বয়সী ২শ জন জাপানি পুরুষ ও নারী অন্তর্ভুক্ত থাকা একটি ক্লিনিকাল পরীক্ষা শুরু করে। সোমবার কোম্পানিটি ঘোষণা দিয়েছে যে, তারা কেন্দ্রীয় সরকারের কাছে এসম্পর্কিত উপাত্তসমূহ দাখিল করেছে। উল্লেখ্য, তাকেদা জাপানে এই টিকা বিতরণ এবং এসংশ্লিষ্ট অন্যান্য কাজের দায়িত্বে রয়েছে।
কোম্পানিটির ভাষ্যানুযায়ী, দ্বিতীয় টিকা নেয়ার ২৮ দিন পরে সকল অংশগ্রহণকারীর দেহে প্রতিরোধকারী এন্টিবডির বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা ভাইরাসটিকে দমন করে। কোম্পানিটি এও বলছে যে, পরীক্ষায় গুরুতর নিরাপত্তা উদ্বেগের কোন তথ্য পাওয়া যায়নি।
মডার্নার টিকা ব্যবহারের অনুমোদনের জন্য একটি আবেদন গত মার্চ মাসে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। জাপান সরকারের সাথে করা এক চুক্তি অনুযায়ী মডার্না আগামী সেপ্টেম্বরের মধ্যে ৫ কোটি ডোজ টিকা সরবরাহ করবে।
অন্য একটি করোনাভাইরাসের টিকার ব্রিটিশ প্রস্তুতকারক এস্ট্রাজেনিকাও ইতিমধ্যে জাপান সরকারের কাছে জাপানে পরিচালিত ক্লিনিকাল পরীক্ষার উপাত্ত দাখিল করেছে।
উভয় টিকার উপাত্ত পর্যালোচনা করে এগুলোকে অনুমোদন দেয়া যাবে কিনা, সেই সিদ্ধান্ত নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী ২০শে মে এক বিশেষজ্ঞ প্যানেলের বৈঠক আয়োজন নিয়ে কাজ করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||