| ১৫ মে ২০২১ | ১০:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 264 বার
করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের মাঝে জাপান সরকার, আগামীকাল রবিবার থেকে হোক্কাইদো, ওকাইয়ামা এবং হিরোশিমা জেলাকে চলমান একটি জরুরি অবস্থার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।
টোকিও এবং ওসাকা’সহ মোট ছয়টি জেলায় ইতোমধ্যে বলবৎ থাকা এই পদক্ষেপ মে মাসের শেষ পর্যন্ত চালু থাকবে।
সরকার এক্ষেত্রে সংক্রমণ হ্রাসের পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার উপর থেকে চাপ কমিয়ে আনার লক্ষ্য ধরে নিয়েছে। এছাড়া, তারা দেশের টিকাদান কর্মসূচিও ত্বরান্বিত করার পরিকল্পনা করছে।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেন, “একটি জরুরি পরিস্থিতির জোরালো অনুভূতি নিয়ে কঠোর ভাইরাস-রোধী কিছু পদক্ষেপ কার্যকরের জন্য জরুরি অবস্থার আওতায় থাকা এলাকাসমূহের স্থানীয় সরকারগুলোর সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব। এই পদক্ষেপগুলোর মধ্যে বার এবং রেস্তোরাঁসমূহে অ্যালকোহল পানীয় বিক্রি বা কারাওকে সুবিধা বন্ধের পাশাপাশি বাড়িতে থেকে কাজ করাকে উৎসাহিত করা অন্তর্ভুক্ত আছে।”
সুগা আরও বলেন, দেশব্যাপী ব্যবস্থা নেয়ার পরিবর্তে প্রতিটি অঞ্চলের নিজস্ব পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গুরুত্বপূর্ণ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||