| ১৬ মে ২০২১ | ৬:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 156 বার
হোক্কাইদো, ওকাইয়ামা এবং হিরোশিমায় দৈনিক সংক্রমণের বৃদ্ধি অব্যাহত থাকায়, জাপানের চলমান করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থার আওতা সম্প্রসারণ করে ঐ জেলাগুলোকেও অন্তর্ভুক্ত করে নেয়া হয়েছে। বর্তমানে এই পদক্ষেপের আওতায় টোকিও এবং ওসাকা’সহ মোট নয়টি জেলা রয়েছে এবং ৩১শে মে পর্যন্ত এটি বলবৎ থাকবে।
হোক্কাইদোর অধিবাসীদের আবশ্যক না হলে বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং খাবারের দোকানগুলোকে তাদের বাণিজ্য ঘণ্টা কমিয়ে আনতে বলা হয়েছে। সর্বউত্তরের এই জেলাটিতে গতকাল শনিবার পর্যন্ত পূর্ববর্তী এক সপ্তাহে প্রতি ১ লক্ষ লোকের মধ্যে দেশের সর্বোচ্চ সংক্রমণ ঘটে।
অন্যদিকে, পশ্চিমের জেলা হিরোশিমা গতকাল ২শ ৩৮টি নতুন সংক্রমণের খবর দেয়, যা ঐ জেলায় এ যাবৎকালের মধ্যে দৈনিক সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। পর্যটকদের জনপ্রিয় গন্তব্য মিয়াজিমায় অনেক দোকান বন্ধ ছিল।
এক দোকানদার বলেন, জরুরি অবস্থাটি যে আরও সম্প্রসারিত হবে, সেই অনুভূতি তার হয়েছিল। তবে, এরপরেও তিনি অসুবিধা অনুভব করছেন, এমন উল্লেখ করে এও বলেন যে, তার দোকানের কাঁচা খাবারগুলো ফেলে দিতে হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||