| ১৮ মে ২০২১ | ৬:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 250 বার
জাপানের অভিবাসন আইনের সংশোধনী বর্তমান সংসদ অধিবেশন চলাকালীন সম্ভবত অনুমোদিত হচ্ছে না।
আইচি জেলার নাগোইয়া’র এক অভিবাসন স্থাপনায় আটক থাকা অবস্থায় শ্রীলঙ্কার এক নারীর মৃত্যু নিয়ে ক্ষমতাসীন এবং বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্য বিরাজ করছে। বিরোধীদলীয় সদস্যরা সংসদের নিম্নকক্ষের বিচার বিষয়ক এক কমিটিতে এই আইন সংশ্লিষ্ট একটি বিল নিয়ে ভোট অনুষ্ঠান আটকে দেয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন।
কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি, জাপানি কমিউনিস্ট পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি ফর দা পিপল’এর সংসদ বিষয়ক কমিটির প্রধানরা মঙ্গলবার সকালে এক বৈঠক করেন। তারা নিশ্চিত করেন যে, শোকসন্তপ্ত পরিবারকে যতক্ষণ না এই স্থাপনায় থাকা ঐ নারীর ভিডিওচিত্র দেখানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা ভোট দেবেন না।
সরকার এবং ক্ষমতাসীন শিবির স্বীকার করে যে, বিরোধী শিবিরের অনুধাবন অর্জন ছাড়া ভোটগ্রহণ করা অনুকূল হবে না। তারা সংসদের বর্তমান অধিবেশনে বিলটি অনুমোদন না করার ব্যাপারে একমত হন। প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের সিদ্ধান্ত সিডিপি’কে অবহিত করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||