| ১৯ মে ২০২১ | ৯:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 235 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে অ্যাসবেসটস’এর কারণে স্বাস্থ্যগত সমস্যার জন্য ক্ষতিপূরণ দাবি করে দায়ের করা মামলার বাদীদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন।
সোমবার সকালের দিকে, জাপানের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে যে, রাষ্ট্র এবং ভবন উপকরণের নির্মাতারা এই ক্ষতির জন্য দায়ী। সাবেক নির্মাণ কর্মীরা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলো নির্মাণস্থলে কর্মীরা অ্যাসবেসটস নিঃশ্বাসের সাথে গ্রহণ করার পরে ফুসফুসের ক্যান্সার, মেসোথেলিওমা এবং অন্যান্য রোগে আক্রান্ত হন বলে দাবি করে মামলা দায়ের করেন।
সুগা এই মামলার বাদীদের এবং তাদের আইনজীবীদের সাথে প্রধানমন্ত্রীর টোকিও’র দপ্তরে মঙ্গলবার দেখা করেন। তিনি বলেন, দীর্ঘদিনের দুঃখ-কষ্ট এবং ভুক্তভোগীদের বহন করা বোঝা এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের বেদনা দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
তিনি এও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি গভীর দায়িত্ব অনুভব করছেন, হৃদয় দিয়ে বিষয়টি অনুধাবন করছেন এবং সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||