• শিরোনাম

    জাপান আনুষ্ঠানিকভাবে আরও দু’টি টিকার অনুমোদন দিয়েছে

    | ২১ মে ২০২১ | ৯:৩৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 147 বার

    জাপান আনুষ্ঠানিকভাবে আরও দু’টি টিকার অনুমোদন দিয়েছে

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে আরও দু’টি করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না’র এবং অন্যটি ব্রিটেন ভিত্তিক অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করা।

    মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ প্যানেল বৃহস্পতিবার এই টিকা দু’টির জন্য সবুজ সংকেত দেয়ার পর এই অনুমোদন দেয়া হল।

    মন্ত্রণালয় শুক্রবার এই বলে আনুষ্ঠানিক অনুমোদনের ঘোষণা দেয় যে, এই টিকা দু’টির কার্যকারিতা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

    মডার্না’র টিকা টোকিও এবং ওসাকায় আগামী সোমবার থেকে চালু হতে যাওয়া ব্যাপক মাত্রার টিকাদান স্থানগুলোতে ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

    তবে, বিরল ধরনের রক্ত জমাট বাধার কারণে কিছু সময়ের জন্য সরকারি টিকাদান কর্মসূচিতে অ্যাস্ট্রাজেনেকা’র টিকা ব্যবহার করা হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতার সাথে কোন বয়সের গ্রুপকে অ্যাস্ট্রাজেনেকা’র টিকা দেয়া যাবে সেব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা করছে।

    জাপান সরকার আশা করছে, এই অনুমোদন সারাদেশে টিকাদান কর্মসূচির গতি বৃদ্ধিতে সাহায্য করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক