| ২২ মে ২০২১ | ১০:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 266 বার
জাপানের কর্মকর্তারা বৃহস্পতিবার থেকে প্রচণ্ড বর্ষণ, বন্যা ও ভূমিধ্বসের জন্য নতুন পাঁচ ধাপের সতর্কতা মানদণ্ড ব্যবহার করতে শুরু করেছেন।
সংশোধিত এই মানদণ্ডের প্রধান দিকটি হচ্ছে দুর্যোগের উঁচু মাত্রার ঝুঁকি থাকা অবস্থায় “লোকজনকে যখন অবশ্যই সরিয়ে নিতে হবে” সেরকম সময়ের জন্য চতুর্থ একটি ধাপ নির্ধারণ করে নেয়া। নিরাপদ আশ্রয়ের স্থান সহ নতুন এই মানদণ্ডের সময়সূচী যাচাই করে নেয়ার উপদেশ লোকজনকে দেয়া হচ্ছে।
প্রথম ধাপে আবহাওয়ার সর্বশেষ হালনাগাদ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ লোকজনকে দেয়া হলেও দ্বিতীয় ধাপে তাদের উচিত হবে কিভাবে সরে যেতে হবে তা যাচাই করে দেখা। তৃতীয় ধাপে সতর্কতা জারি করা হবে, বৃদ্ধ এবং শারীরিক প্রতিবন্ধীদের সরিয়ে নেয়া শুরু করার আহ্বান যেখানে জানানো হচ্ছে।
চতুর্থ ধাপ হচ্ছে ভারী বর্ষণ থেকে কাদার ধ্বস ও বন্যার উচ্চ ঝুঁকির মুখে মানুষকে যখন পড়তে হয়, সেরকম অবস্থায় “সরে যাওয়ার আদেশ”। উঁচু মাত্রার ঝুঁকিপূর্ণ স্থানের সকলকে অবশ্যই দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।
আগের চতুর্থ ধাপে “সরে যাওয়া সংক্রান্ত উপদেশ” এবং “সরে যাওয়ার আদেশ” নামের দুটি উপ-ধাপ অন্তর্ভুক্ত ছিল। “উপদেশে”র চাইতে “আদেশ” আরও বেশি জরুরি হলেও অনেক মানুষের কাছে এই পার্থক্য বিভ্রান্তিমূলক মনে হওয়ায় নতুন ব্যবস্থায় দুটি উপ-ধাপ “সরে যাওয়ার আদেশে” একত্রিত করে নেয়া হয়।
পঞ্চম ধাপে লোকজনকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা নিশ্চিত করে নিতে সতর্ক করে দেয়া হচ্ছে। দুর্যোগ ইতিমধ্যে আঘাত হেনেছে কিংবা অবশ্যম্ভাবী হয়ে দেখা দিয়েছে, সেরকম সময়ে এটা জারি করা হবে।
পঞ্চম ধাপে যারা সরে যেতে সক্ষম হননি তাদের প্রতি উপরের তলায় উঠে যাওয়ার মত বাড়ির ভেতরে নিরাপদ কোন জায়গায় সরে যাওয়া, কিংবা পাহাড়ের দিকে চলে যাওয়ার মত পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে নিজেদের জীবন রক্ষা করার আহ্বান জানানো হচ্ছে।
পঞ্চম ধাপের সতর্কতা সবসময় জারি করা হবে না, ফলে চতুর্থ ধাপের “সরে যাওয়ার নির্দেশ” জারি হওয়ার পর সবাইকে অবশ্যই সরে যেতে হবে। পঞ্চম ধাপের জন্য কেউ যেন অপেক্ষা না করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||