| ২৩ মে ২০২১ | ৯:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 256 বার
জাপান সরকার, চলমান করোনাভাইরাস সংক্রান্ত চলমান জরুরি অবস্থার মেয়াদ পূর্বনির্ধারিত সমাপ্তির দিন ৩১ শে মে’র পরেও বাড়িয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে। ঘোষণাটি বর্তমানে টোকিও এবং ওসাকা’সহ জাপানের মোট নয়টি জেলায় বলবৎ রয়েছে।
প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেছেন, সরকার আগামী সপ্তাহে সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করবে এবং এই মাসের শেষ নাগাদ এটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিবে।
আগামীকাল রবিবার থেকে এই জরুরি অবস্থার আওতা বাড়িয়ে ওকিনাওয়া জেলাকেও অন্তর্ভুক্ত করা হবে এবং সেখানে ২০শে জুন পর্যন্ত তা অব্যাহত থাকবে।
সরকারের ভেতরের কেউ কেউ আভাস দিয়েছেন যে, এই ঘোষণা অন্য নয়টি জেলার জন্যও ২০শে জুন পর্যন্ত বৃদ্ধি করে নেয়া উচিত। তাদের ভাষ্যানুযায়ী, ৩১শে মে জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য সংক্রমণের হারের পর্যাপ্ত উন্নতি ঘটেনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||