| ২৪ মে ২০২১ | ৯:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 124 বার
ওকিনাওয়াকে চলমান করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থার আওতায় আনার পরে জাপানের ঐ জেলাটিতে সচরাচর ব্যস্ত বিপণী এলাকাগুলো বন্ধ রয়েছে।
জেলাটি, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি প্রাদুর্ভাব সামাল দিচ্ছে। আজ জেলাটি ১শ ৫৬টি নতুন সংক্রমণের খবর দিয়েছে, যা কোন রবিবারের জন্য সর্বোচ্চ।
ওকিনাওয়া আজ থেকে ২০শে জুন পর্যন্ত এই জরুরি অবস্থার অধীনে থাকবে। অ্যালকোহল বিক্রি করা খাবারের দোকানগুলোকে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে এবং গণ স্থাপনাগুলোকে এই সময়ে বন্ধ রাখা হবে।
নাহা শহরে অবস্থিত কোকুসাই-দোওরি বিপণী এলাকাটি জনশূন্য অবস্থায় দেখা গেছে, যেখানে বেশির ভাগ দোকান তাদের শাটার বন্ধ রেখেছে। অথচ স্বাভাবিক কোন রবিবারে ঐ এলাকা পর্যটকের ভিড়ে পরিপূর্ণ থাকে।
বয়স ৫০’এর কোঠার এক বাসিন্দা বলেন, শনিবার সড়কে কিছু লোকজন ছিলেন, তবে জরুরি অবস্থা কার্যকর হওয়ার পরে সবাই চলে যান। তিনি বলেন, এই দৃশ্য তার মেরুদণ্ডে একটি শীতল অনুভূতির সৃষ্টি করে এবং এক্ষেত্রে খুব মন্থর গতিতে পদক্ষেপ নেয়ার জন্য তিনি সরকারের সমালোচনা করেন।
জেলা কর্মকর্তারা বলছেন, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার জন্য এসময়ে তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||