| ২৫ মে ২০২১ | ৮:০৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 211 বার
জাপান সরকারের মধ্যে এমন দৃষ্টিভঙ্গি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যে, দেশের নয়টি জেলায় চলমান জরুরি অবস্থা সম্ভবত এর নির্ধারিত মেয়াদ উত্তীর্ণের দিন ৩১শে মে’র পরেও বাড়িয়ে নেয়ার প্রয়োজন হতে পারে।
টোকিও এবং তিনটি পশ্চিমের জেলায় করোনাভাইরাস সংক্রান্ত তৃতীয় জরুরি অবস্থার প্রারম্ভিক ঘোষণার এক মাস পূর্ণ হয়েছে। এরপরে, এই পদক্ষেপের আওতা গত রবিবার ওকিনাওয়াকে অন্তর্ভুক্ত করার মধ্যে দিয়ে মোট ১০টি জেলায় সম্প্রসারিত হয়েছে।
ওকিনাওয়া ছাড়া অন্য সবগুলো জেলায় মে মাসের শেষদিন এই ঘোষণার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেন, সরকার এই সপ্তাহের শেষে এই নয়টি জেলা নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি বিশেষজ্ঞদের মতামত শুনবে।
এদিকে, ক্রমবর্ধমান সংখ্যক সরকারি কর্মকর্তারা অবশ্য এটি মনে করছেন যে, মে মাসের শেষ নাগাদ সংক্রমণের হারের যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা কম।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||