| ২৮ মে ২০২১ | ৫:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 139 বার
টোকিও এবং আশপাশের তিনটি জেলার গভর্নররা রাজধানীর জন্য করোনাভাইরাস জরুরি অবস্থা এবং অন্য জেলাগুলোতে ব্যাপক ভাইরাস প্রতিরোধ পদক্ষেপ গ্রহণের মেয়াদ সোমবার, ৩১ মে’র বাইরে বৃদ্ধি করে নেয়ার অনুরোধ যৌথভাবে কেন্দ্রীয় সরকারের প্রতি করেছেন।
টোকিও, সাইতামা, চিবা এবং কানাগাওয়া জেলার গভর্নররা বুধবার অনলাইন এক বৈঠকে সম্মত হওয়ার পর এই অনুরোধ জানান।
অনলাইন বৈঠক চলার সময় তারা নতুন সংক্রমণের সংখ্যা কমে আসার প্রবণতা সত্ত্বেও ভাইরাসের নতুন বিভিন্ন ধরন মূল উৎস হয়ে উঠতে থাকায় মেট্রোপলিটন এলাকায় মারাত্মক পরিস্থিতি অব্যাহত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগে চলতি মাসে কেন্দ্রীয় সরকার টোকিওতে জরুরি অবস্থার এবং তিনটি জেলার জন্য ব্যাপক পদক্ষেপের মেয়াদ আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে নিয়েছিল।
গভর্নররা একই সাথে জরুরি অবস্থা এবং ব্যাপক পদক্ষেপের মেয়াদ পুনরায় বাড়িয়ে নেয়া হলে ক্ষতিগ্রস্ত ব্যবসাকে আর্থিক সমর্থন প্রদানের অনুরোধ সরকারের প্রতি করেন।
কেন্দ্রীয় সরকারের জরুরি অবস্থা ঘোষণা ব্যাপক পদক্ষেপের চাইতে আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণের অনুমতি গভর্নরদের দেয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||