| ২৯ মে ২০২১ | ৮:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 145 বার
মিয়ানমারে চলমান সামরিক দমন অভিযানের পরিপ্রেক্ষিতে দেশটির নাগরিকদের জাপানে অবস্থানের মেয়াদ এক বছর পর্যন্ত বাড়িয়ে নিতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানি অভিবাসন কর্তৃপক্ষ।
জাপানের অভিবাসন পরিসেবা এজেন্সি মিয়ানমার থেকে আসা সেইসব ব্যক্তিদের, এমনকি তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও জাপানে থাকার অনুমতি দেওয়ার এই জরুরি ব্যবস্থাটি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
এই ব্যবস্থা অনুসারে বর্তমানে জাপানে বসবাসরত মিয়ানমারের কমবেশি ৩৫ হাজার লোক আরও ছয় মাস বা এক বছর জাপানে থাকার অনুমতি পাবেন। তাদের কাজ করার অনুমতিও দেওয়া হবে। এজেন্সি জানায় এই ব্যবস্থা ২৮শে মে থেকে কার্যকর হচ্ছে। মিয়ানমারের পরিস্থিতির উন্নতি না হলে অনুমতির মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
যারা জাপানে আশ্রয় চেয়ে আবেদন করেছেন, তাদের আবেদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের ক্ষেত্রে শরণার্থীর মর্যাদা স্বীকৃত হবে না তাদের অভিবাসীর মর্যাদা দেওয়া হবে।
মিয়ানমার থেকে আসা প্রায় ৬শো ব্যক্তি যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদের জাপানে থাকার অনুমতি দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে পরিকল্পনা করেছে জাপানি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে, তাদের থাকতে অনুমতি দেওয়া হবে না, তবে মিয়ানমারে ফেরত পাঠানোও হবে না।
এজেন্সি আরও জানায় টোকিওতে অবস্থিত মিয়ানমার দূতাবাসের দুজন কূটনীতিবিদের জাপানে বসবাসের অনুমতি অব্যাহত রাখা হবে। দূতাবাস এর আগে জাপান সরকারকে জানিয়েছে তারা এই দুই কূটনীতিবিদের পাসপোর্ট নাকচ করে দিয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||