| ০১ জুন ২০২১ | ১১:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 221 বার
পশ্চিম জাপানের হিয়োগো জেলার কোবে শহরের একটি ফুটবল স্টেডিয়ামে আজ সোমবার করোনাভাইরাসের বড় আকারের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। হিয়োগো হচ্ছে বর্তমানে জরুরি অবস্থার অধীনে থাকা ১০টি জেলার একটি।
আজ সকাল ১০টা থেকে জে.লিগ ফুটবল ক্লাব “ভিসেল কোবে”র নিজস্ব মাঠ নোয়েভির স্টেডিয়াম কোবে’তে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা তাদের টিকা গ্রহণ শুরু করেন।
টিকাদান কর্মসূচি এমন সব এলাকায় পরিচালিত হচ্ছে যেখানে সাধারণত দর্শণার্থীদের প্রবেশাধিকার থাকে না। প্রাথমিক পরীক্ষা করতে চাওয়া লোকজন গ্র্যান্ড স্ট্যান্ডের নিচের ঐ স্থানে চিকিৎসকদের সাথে অনলাইনে কথা বলতে পারেন।
সাধারণত ফুটবল খেলোয়াড়দের ব্যবহার করা করিডোরগুলোতে টিকা দেয়ার জন্য ১২টি বুথ স্থাপন করা হয়েছে।
বয়স ৭০’এর কোঠায় থাকা এক পুরুষ বলেন, টিকা দেয়ার কাজটি খুব দ্রুত শেষ হয় এবং সবকিছু বেশ সুচারুভাবেই ঘটে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||