• শিরোনাম

    কর্মস্থল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে টিকাদান কর্মসূচি শুরু করবে জাপান

    | ০২ জুন ২০২১ | ১১:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 230 বার

    কর্মস্থল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে টিকাদান কর্মসূচি শুরু করবে জাপান

    জাপান সরকারের শীর্ষ মুখপাত্র টিকাদান ত্বরান্বিত করার জন্য, কর্মস্থল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাতো কাৎসুনোবু আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ২১শে জুন থেকে এই স্থানগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, পৌরসভাগুলোর উপর চাপ কমানো এবং টিকাদান কর্মসূচিকে ত্বরান্বিত করার জন্য এই পদক্ষেপটির পরিকল্পনা করা হয়েছে।

    উল্লেখ্য, জাপানের টিকাদান কর্মসূচি প্রথমে স্বাস্থ্যসেবা কর্মীদের লক্ষ্য হিসেবে নেয়। আর এখন প্রবীণ নাগরিকদের টিকা দেয়া হচ্ছে।

    কাতো এই আভাস দেন যে পৌরসভাগুলো প্রবীণ ব্যক্তিদের টিকা দেয়া সম্পন্নের পরে কর্মস্থল এবং ক্যাম্পাসসমূহে টিকাদান কর্মসূচি শুরু করতে পারবে।

    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোম্পানি এবং বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের কর্মী, শিক্ষার্থী এবং সমাজের অন্যান্য সদস্যদের টিকা দেয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচিটি সার্বিকভাবে ত্বরান্বিত হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক