| ০৩ জুন ২০২১ | ১১:৩২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 154 বার
জাপানে আটক রাখা বিদেশি নাগরিক এবং দেশে আশ্রয় প্রার্থনাকারীদের প্রতি ভালো আচরণ করার জন্য আহ্বান জানানো লোকজন গুনমা জেলার তাকাসাকি শহরে প্রচার চালাচ্ছেন।
নাগোইয়া আঞ্চলিক অভিবাসন কেন্দ্রে আটক রাখা শ্রীলংকার এক নারীর মৃত্যুর পর লোকজন এই ধরনের আহ্বান জানানো শুরু করেন। উইশমা সান্দামালি নামের ওই নারী আটক থাকাকালীন অসুস্থতার কথা কর্তৃপক্ষকে জানালে একজন চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখেন। তবে চলতি বছরের মার্চ মাসে হাসপাতালে ভর্তি না করা অবস্থায় তিনি মারা যান।
গুনমা ভিত্তিক আইনজীবীরা এবং বিদেশি সম্প্রদায়কে সাহায্য প্রদানকারী একটি গ্রুপের সদস্যদের নিয়ে প্রায় ২০ জন মে মাসের ২৯ তারিখ জাপান রেলওয়ে তাকাসাকি স্টেশনের সামনে সমবেত হন।
২৭ বছর বয়সী একজন বাংলাদেশি পুরুষ ব্যাখ্যা করে বলেন যে দুই বছর আগে তিনি অভিবাসন কেন্দ্রের কাছে আশ্রয়ের জন্য আবেদন জানান এবং এখনো পর্যন্ত জবাবের জন্য অপেক্ষা করে রয়েছেন। এদিকে, তিনি এমনকী হাসপাতালেও যেতে পারেন না এবং খুব কষ্টে দিন কাটাচ্ছেন।
ঐ সমাবেশের আয়োজনকারী আইনজীবী ফুনানামি কেইকো বলেন যে বিদেশিদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা নিয়ে অধিক সংখ্যক লোক সচেতন হয়ে উঠুক তা তিনি দেখতে চান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||