• শিরোনাম

    কোভ্যাক্স সুবিধার জন্য সুগা’র ৮০ কোটি ডলার প্রদানের অঙ্গীকার

    | ০৪ জুন ২০২১ | ১০:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 242 বার

    কোভ্যাক্স সুবিধার জন্য সুগা’র ৮০ কোটি ডলার প্রদানের অঙ্গীকার

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে করোনাভাইরাস টিকার বিশ্বজুড়ে ন্যায্য বিতরণের লক্ষ্যে গড়ে উঠা একটি আন্তর্জাতিক কাঠামোতে অতিরিক্ত আরও ৮০ কোটি মার্কিন ডলার প্রদানের অঙ্গীকার করেছেন।

    বুধবার দিনের শেষে অনুষ্ঠিত অনলাইন এক টিকা শীর্ষ সম্মেলনে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। উন্নয়নশীল দেশে টিকাদান কর্মসূচি এগিয়ে নেয়ার একটি আন্তর্জাতিক গ্রুপ গ্যাভি’র সাথে মিলে জাপান যৌথভাবে এই শীর্ষ বৈঠকের আয়োজন করেছে।

    সুগা সেখানে এদের বলেছেন বিভিন্ন দেশের সম্পদ ও অন্যান্য পরিস্থিতির উপর ভিত্তি করে টিকার বিভাজন গ্রহণযোগ্য হতে পারে না। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে কোভ্যাক্স সুবিধার মাধ্যমে করোনাভাইরাস টিকার ৭ কোটি ৬০ লক্ষ ডোজ ১২০টির বেশি দেশ ও ভূখণ্ডে সরবরাহ করা হয়েছে।

    বছর শেষ হওয়ার আগে উন্নয়নশীল দেশ ও ভূখণ্ডের ৩০ শতাংশ মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ- ১৮০ কোটি ডোজ টিকা নিশ্চিত করে নেয়ার লক্ষ্য অর্জনে কাজ করে যাওয়ার অনুরোধ তিনি অংশগ্রহণকারীদের প্রতি জানান।

    সুগা আরও বলেছেন বিভিন্ন ধরনের করোনাভাইরাসের বিস্তার এবং টিকার চালানে বিলম্ব বিবেচনা করে দেশে তৈরি ৩ কোটি ডোজ টিকা সরবরাহের পরিকল্পনা জাপান করছে।

    তিনি বলেন শর্ত পূরণ হওয়া অবস্থায় এবং যথাযথ সময়ে এটা বাস্তবায়িত হবে।

    জাপান ইতিমধ্যে এই উদ্দেশ্য সাধনে ২০ কোটি ডলার দিয়েছে। সর্বশেষ এই সংযোজন জাপানের মোট অবদানকে ১০০ কোটি ডলারে নিয়ে যাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক