| ০৫ জুন ২০২১ | ৯:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 160 বার
জাপান সরকারের করোনাভাইরাস সংক্রান্ত উপদেষ্টা প্যানেলের প্রধান বলেছেন যে, ভাইরাসের পুনরুত্থান রোধে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস চলাকালীন লোকজনের চলাচল কমানোর বিষয়টি হবে শীর্ষ অগ্রাধিকার।
ওমি শিগেরু শুক্রবার সংসদের এক কমিটিকে বলেন, চলতি গ্রীষ্মের নির্ধারিত সময়ে যদি গেমসের আয়োজন করতে হয় তাহলে সংক্রমণ ঝুঁকি অবশ্যই ন্যূনতম করতে হবে।
তিনি এও বলেন, খেলোয়াড়দের মধ্যকার সংস্পর্শ বা খেলোয়াড় ও জনগণের মধ্যকার সংস্পর্শের উপর বিধিনিষেধ আরোপের চেয়ে সারা দেশজুড়ে লোকজনের চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে তা হবে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি গেমসের আয়োজক কমিটি এবং সরকারের প্রতি পূর্ণাঙ্গ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
যেখানে লোকজনকে খেলোয়াড়দের সাফল্য দেখে কাধে কাধ মিলিয়ে আনন্দ করা থেকে বিরত থাকার উপদেশ দেয়া হয়েছে সেখানে টেলিভিশনে গেমসের উৎসবমুখর মনোভাব দেখে লোকজন কী মনে করবেন সে প্রসঙ্গ ওমি উল্লেখ করেন।
তিনি এও বলেন, এরকম পরিস্থিতিতে গেমসের আয়োজন করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে জনগণের অনুধাবন ও সহানুভূতি অর্জন করা যায়। তিনি উল্লেখ করেন, এখনও অনেক বিষয় আছে যা আয়োজক কমিটি করতে পারে।
ওমি বলেন, বিশেষজ্ঞরা ২০ জুনের মধ্যে তাদের মতামত প্রণয়ন করবেন এবং তা সংশ্লিষ্ট লোকজনকে জানিয়ে দেবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||