| ০৬ জুন ২০২১ | ১১:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 227 বার
এনএইচকে জানতে পেরেছে জাপানের যোগাযোগ মন্ত্রণালয় সরকারি কর্মীদের জন্য নির্ধারিত নৈতিক আচরণ বিধি ভঙ্গের জন্য নয় জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং আরও ২৩ জনকে কঠোর ভাষায় তিরস্কার করেছে।
পদক্ষেপটি নেওয়া হয় মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ অনুসন্ধানের পর। অনুসন্ধানে জানা যায় এই কর্মকর্তারা বৃহৎ টেলিকম কোম্পানি এনটিটি, স্যাটেলাইট সম্প্রচার কোম্পানি তোহোকুশিনশা ফিল্ম কর্পোরেশন এবং অন্যান্য কোম্পানি দ্বারা মোট ৭৮ বার পানভোজনে আপ্যায়িত হয়েছিলেন।
মন্ত্রণালয় তার কর্মকর্তাদের জড়িয়ে পানভোজন সংক্রান্ত কেলেংকারির পরিপ্রেক্ষিতে এই অনুসন্ধানটি চালায়। অনুসন্ধানের আওতায় আনা হয় প্রায় ১৭০ জন উর্ধ্বতন কর্মকর্তাকে যারা টেলিযোগাযোগ ও সম্প্রচার সংক্রান্ত কাজের দায়িত্বে আছেন।
অনুসন্ধানের ফলাফলে দেখা গেছে সরকারি কর্মীদের অনুসরণীয় নৈতিক আচরণ বিধি ভঙ্গ করে এনটিটি ও তোহোকুশিনশা সহ বিভিন্ন কোম্পানির কাছ থেকে পানভোজনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন ৩২ জন কর্মকর্তা।
নয় জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পাঁচ জন কর্মকর্তার বেতন হ্রাস অন্তর্ভুক্ত।
যোগাযোগ মন্ত্রী তাকেদা রিয়োতা স্বেচ্ছায় নিজের তিন মাসের বেতন ফিরিয়ে দেবেন। উপমন্ত্রী কুরোদা বুইচিরোকে তিরস্কার করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||