| ০৮ জুন ২০২১ | ১০:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 195 বার
জাপানের বিচার মন্ত্রী সন্ত্রাসবাদ এবং সাইবার হামলা থেকে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক’কে সুরক্ষা প্রদানের জন্য তথ্য সংগ্রহ করতে সারা দেশের জননিরাপত্তা তদন্ত ব্যুরোগুলোর প্রধানদের প্রতি নির্দেশ দিয়েছেন।
কামিকাওয়া ইয়োকো আগামী মাসে শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসের প্রাক্কালে সোমবার এক অনলাইন বৈঠকের আয়োজন করেন।
মন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এবং অনলাইনে আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের মতবাদ ও দাবি ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, সাইবারস্পেসের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডও মারাত্মক হুমকির সৃষ্টি করছে।
কামিকাওয়া বলেন, এজন্য টোকিও গেমস এগিয়ে আসাকালীন জাপানে নিরাপত্তা কঠোর করা অপরিহার্য।
তিনি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার জন্য জাপানের আঞ্চলিক তদন্ত ব্যুরোগুলোর প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের, দেশের অভ্যন্তরীণ ও সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে বলেছেন।
জননিরাপত্তা তদন্ত সংস্থার প্রধান ওয়াদা মাসাকি, করোনাভাইরাসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তাদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ কার্যক্রম জোরদার করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||