| ০৯ জুন ২০২১ | ৯:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 186 বার
উত্তরের হোক্কাইদো দ্বীপমালা থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমের কিউশু দ্বীপ পর্যন্ত সারা জাপান জুড়ে তাপমাত্রা বেড়ে চলেছে। ফুকুওকা জেলার কুরুমে শহরে তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পায়। জাপানে চলতি বছরে এবারই প্রথম তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়া লক্ষ্য করা গেল।
আবহাওয়া এজেন্সি বলছে বুধবার দুপুর ২টা পর্যন্ত তাপমাত্রা ওইতা জেলার হিতা শহরে ৩৪.৭ ডিগ্রি, এহিমে জেলার ওযু শহরে ৩৪.১ ডিগ্রি, গুন্মা জেলার তাকাসাকি শহরে ৩২.৩ ডিগ্রি, গিফু শহরে ৩২.১ ডিগ্রি এবং কিয়োতোতে ৩১.৬ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়া রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত উত্তাপ বজায় থাকবে বলে প্রত্যাশা করা হতে থাকা অবস্থায় হিটস্ট্রোকের বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় হয়ে দেখা দিচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||