| ১০ জুন ২০২১ | ৩:৩৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 240 বার
এনএইচকে জানতে পেরেছে যে, জাপানে মুসলিমদের একটি দল তাদের জন্য কবরস্থান নির্মাণের অনুরোধ জানিয়ে সরকারের কাছে আবেদনপত্র পেশ করার পরিকল্পনা করেছে।
দক্ষিণ-পশ্চিম জাপানের ওইতা জেলার বেপ্পু শহর ভিত্তিক এই গ্রুপটি মুসলিমদের জন্য কবরস্থানের অভাব দূর করার লক্ষ্যে এই আবেদনপত্র পেশ করবে। তাদের ধর্ম দাহ-কর্মের অনুমতি দেয় না, যা জাপানে ব্যাপক-বিস্তৃত একটি প্রথা।
গ্রুপটি প্রতিবেশী শহর হিজি’তে ৩ বছর আগে একটি জমি কেনে এবং একটি কবরস্থান নির্মাণের জন্য শহর কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার চেষ্টা করেছিল। তবে, এই পরিকল্পনা আংশিকভাবে অধিবাসীদের বিরোধিতার কারণে স্থবির হয়ে পড়েছে।
কিউশু ও ওকিনাওয়া অঞ্চলের মুসলিম জনগণের পক্ষ থেকে গ্রুপটি ১৭ই জুন টোকিও’র স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনের পরিকল্পনা করেছে।
এই আবেদনে প্রতিটি জেলায় ন্যূনতম একটি করে গণ-কবরস্থান নির্মাণ বা বিদ্যমান গণ-কবরস্থানের একাংশ মুসলিমদের মৃতদেহ কবর দেয়ার উদ্দেশ্যে বরাদ্দ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হবে।
গ্রুপটির নেতা জাপানি নাগরিকত্ব গ্রহণ করা খান মুহাম্মাদ তাহির আব্বাস উল্লেখ করেন যে, জাপানে বিদেশি অধিবাসীদের সংখ্যা বেড়ে চলেছে। তিনি এও বলেন, তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় প্রয়োজনকে মেটাতে পারে এমন গোরস্থানের অভাব সত্যিই একটি গুরুতর সমস্যা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||