| ১৩ জুন ২০২১ | ১০:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 174 বার
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জাপানি প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদের সাথে আলোচনার সময় টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক আয়োজনের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন।
শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭’এর শীর্ষ বৈঠকের পাশাপাশি গতকাল শুক্রবার তারা দু’জন আলাদাভাবে কথা বলেন।
জনসন, আগামী ২৩শে জুলাই শুরু হতে যাওয়া ক্রীড়ানুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সুগা, দু’বছরের মধ্যে প্রথমবারের মত জি-৭’এর প্রত্যক্ষ একটি শীর্ষ বৈঠক আয়োজনের জন্য জনসনের প্রচেষ্টার প্রশংসা করেন।
এছাড়া, বৈশ্বিক করোনাভাইরাস মহামারী এবং জলবায়ু পরিবর্তন’সহ অন্যান্য চ্যালেঞ্জসমূহ মোকাবিলার জন্য একটি আন্তর্জাতিক বিন্যাস গঠনের প্রয়োজনীয়তা নিয়েও নেতৃদ্বয় সম্মত হন।
সুগা ব্রিটেনের পক্ষ থেকে বিমানবাহী জাহাজের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রেরণ এবং জাপানের বন্দরে এর একটি যাত্রাবিরতির পরিকল্পনাকে স্বাগত জানান। এছাড়া, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় মহড়া আয়োজনের জন্য প্রচেষ্টা ত্বরান্বিত করার ব্যাপারেও দুই নেতা একমত হন।
এছাড়া, তাঁরা ভারত-প্রশান্ত মহাসাগরীয় এবং অন্যান্য অঞ্চলে আইনের শাসনের ভিত্তিতে একটি আন্তর্জাতিক শৃঙ্খলা বা বিন্যাস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়ও নিশ্চিত করেন।
জনসন এবং সুগা চীন’সহ পূর্ব এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এছাড়া, তাঁরা জাপানি নাগরিক অপহরণ সমস্যা’সহ উত্তর কোরিয়াকে সামাল দেয়ার জন্য যৌথভাবে কাজ অব্যাহত রাখা নিয়েও সম্মত হন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||