| ১৫ জুন ২০২১ | ৯:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 282 বার
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী প্রজন্মের যুদ্ধ বিমানের সমর্থনে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজিত মনুষ্যবিহীন বিমান উন্নয়নের পরিকল্পনা করছে।
মন্ত্রণালয় ২০৩৫ সালের দিকে অবসরে যাওয়া এফ-টু বোমারু বিমানের উত্তরসূরী হিসেবে এই বিমানের উন্নয়ন করছে।
এই মনুষ্যবিহীন বিমানগুলো দ্রুত শত্রু বোমারু বিমান এবং ক্ষেপণাস্ত্র সনাক্ত করতে সাহায্য করার জন্য নতুন জেটগুলোর সাথে উড়বে।
এগুলো পাইলটের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে এবং সাড়া দেয়ার সক্ষমতাকে উন্নত করবে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয় আগামী অর্থবছরের খসড়া বাজেটে এআই প্রযুক্তি উন্নয়নের একটি গবেষণার জন্য তহবিল বরাদ্দের আহ্বান জানানোর পরিকল্পনা করছে।
এই গবেষণার লক্ষ্য হচ্ছে, আবহাওয়া এবং ভূখণ্ড সমন্বয় করার পাশাপাশি বিমানের স্বয়ংক্রিয়ভাবে ওড়ার সক্ষমতা উন্নত করা।
মন্ত্রণালয় ২০৩৫ সালের দিকে এই বিমানগুলোর মোতায়ন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে, যখন আগামী প্রজন্মের বোমারু বিমানগুলোকেও মোতায়েন করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||